শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   203 বার পঠিত

আখাউড়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ মারা গেছেন। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী।

আজ ২১ আগস্ট বুধবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। ঘরে পানি ঢুকে পড়ায় তাড়াতাড়ি করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সীমান্তবর্তী হাওড়া বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম পানিতে তলিয়ে যায়। সকাল থেকেই বীরচন্দ্রপুর গ্রামে পানি প্রবেশ করে। পারভেজ মিয়ার ঘরে বানের পানি ঢুকে পড়ায় তাড়াতাড়ি করে সরতে গিয়ে তার স্ত্রী হোঁচট খেয়ে পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুৎফুর রহমান রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারী মারা গেছেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পানি খাওয়াতে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া