শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর আগে গুলিতে নিহতের ঘটনায়

আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে আখাউড়ায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে আখাউড়ায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর এলাকায় ১০ বছর আগে হাদিস মিয়া নামে একজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিহত হাদিসের ভাই ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা বাহার মিয়া এই অভিযোগ দায়ের করেন।

আজ ৪ সেপ্টেম্বর বুধবার দুপুর পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০০-৩০০ জনের কথা অভিযোগে বলা হয়।

জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পরিষদের ভোট চলাকালে বিকেলে গুলিবিদ্ধ হন হাদিস। পরে তিনি মারা যান। বিজিবির পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ভোটকেন্দ্র দখলে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হন। তবে হাদিসের পরিবার জানায়, বিনা কারণেই হাদিসের ওপর গুলি চালানো হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল জানান, একটি অভিযোগ পেয়েছেন। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া