শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিকে আখাউড়া থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   200 বার পঠিত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিকে আখাউড়া থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মো. কামাল (৪৫) নামে একজনকে উদ্ধার করা হয়েছে।

আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. লুৎফুর রহমান।

কামালের কাছে পাওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করে জানা যায় তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আলী আকবর ছেলে। উদ্ধার কাজে থাকা মো. পারভেজ খান নামে এক যুবক জানান, ওই ব্যক্তি অস্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। স্টেশনের বাইরে মাইক্রো স্ট্যান্ডের কাছে তাকে পেয়ে ট্রেনে অজ্ঞানপার্টির কবলে পড়ে বলে ধারণা করা হয়। নাম বলতে না পারলেও বাড়ি আব্দুল্লাহপুর বলছিলেন। পরে ওই ব্যক্তির কাছে থাকা একটি কাগজ থেকে নম্বর নিয়ে ফোন করা হলে অপরপ্রান্তে তার আপন বোন রিসিভ করেন। ভিডিও কলে দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। ডা. লুৎফুর রহমান জানান, তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার মুখ দিয়ে লালা পড়ছিল। এতে আমরা ধারণা করছি তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। এখন আমরা স্যালাইন পুশ করেছি আপাতত অবস্থা ভালো তবে তিনি কথা বলতে পারছেন না।

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া