শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   221 বার পঠিত

আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আলাউদ্দিন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯ সেপ্টেম্বর সোমবার উপজেলার মোগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। আলাউদ্দিন ওই গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাতের কোনো একসময় তিনি পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। সকালে ঘরের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এরপর বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল সাংবাদিকদের বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৩:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া