শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া ব্লাড ফাউন্ডেশন বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   257 বার পঠিত

আখাউড়া ব্লাড ফাউন্ডেশন বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা

রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার, এই স্লোগানকে সামনে রেখে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উপলক্ষে আজ ১৫ সেপ্টেম্বর রবিবার আখাউড়া ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের হলরুম মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাঁজালা পারভীন (রুহি)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, আখাউড়া ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার আলাউদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন প্রিন্সিপাল আখাউড়া টেকনিক্যাল আলিয়া মাদ্রাসা, সাজ্জাদ হোসেন সহকারী প্রধান শিক্ষক তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ উপদেষ্টা অত্র সংগঠন। বিশেষ আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মহিউদ্দিন মিশু, আবির, মোঃ শাহাবউদ্দিন আহমেদ, অপু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী এবং বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রবিন খান, হামজাদ হোসেন কাজী লুভনা আক্তার সহ অত্র সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মনির হোসেন মাস্টার উপদেষ্টা অত্র সংগঠন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখাই আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি এবং অত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রধান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে এই সংগঠনটির সদস্যদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। এই সংগঠনটির সাফলতা কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া