নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 274 বার পঠিত
নৌকাভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হকের ছেলে ও সাংবাদিক মোঃ শাহজাদা’র চাচাত ভাই মোঃ আরিফুল ইসলাম (৫০)।
গত ২১ সেপ্টেম্বর আশুগঞ্জ থেকে নৌকা যোগে কিশোরগঞ্জ জেলার অস্টগ্রামে নৌকাভ্রমণে গিয়ে চর দেওঘর এলাকায় নৌকাটি ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের দীর্ঘ ৬৬ ঘন্টা পর আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সরাইলে ডুবাজাল নদীতে তার লাশ ভেসে উঠে।
হুমাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস চেষ্টায় আরিফুল ইসলাম এর লাশ পাওয়া যায়। তাঁর পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগে রক্ষিত আইডি কার্ডের মাধ্যমে সনাক্ত করে স্থানীয় প্রশাসন ও ইউপি সদস্য রাকিব খান বাধন পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
আজ বাদ আসর খোলাপাড়া গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah