সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চিংওয়ানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা সাবালেঙ্কার

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   128 বার পঠিত

চিংওয়ানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা সাবালেঙ্কার

চীনের জং চিংওয়ানকে হারিয়ে আবারও উহান ওপেন জিতলেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। এ নিয়ে হ্যাটিট্রিক শিরোপা জিতলেন তিনি। ফেভারিট হিসেবে ঘরের মাঠে আজ ১৩ অক্টোবর রবিবার ফাইনালে নেমেছিলেন চিংওয়ান। কিন্তু প্রথম সেটে পাত্তাই পাননি তিনি, ৩৮ মিনিটে জিতে নেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, শেষ পর্যন্ত পেরে ওঠেননি চিংওয়ান।

৬-৩, ৫-৭, ৬-৩ গেমে ম্যাচ জিতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার উহান ওপেন জয়ের কীর্তি গড়েন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা।

এই টুর্ণামেন্টের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও নিজের করে নিলেন তিনি, ছাড়িয়ে গেলেন দুইবার জেতা চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাকে। ফাইনালে চিংওয়ানকে হারিয়েই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সাবালেঙ্কা। পরে তিনি ইউএস ওপেন জিতে নেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে।

এবারের অলিম্পিকে সোনা জেতা চিংওয়ানের বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই জিতলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা। উহানে তিনি জিতলেন টানা ১৭ ম্যাচ, এখানেও ভেঙে দিলেন কেভিতোভার রেকর্ড।

মেয়েদের এককে এক বছরে সাবালেঙ্কার শিরোপা হলো ৪টি।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া