জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 194 বার পঠিত
কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ৪ জানুয়ারি রবিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের কৃত্রিম সংকট রোধে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
অভিযানে শ্রীপুরে বাজার এলাকায় এস এম শফিকুল আলম এর প্রতিষ্ঠানকে ১হাজার টাকা, শ্রীপুর কাপাসিয়া রোডে করিম ইন্টারপ্রাইজের মালিকানাধীন মাসুদ আহমেদ পারভেজ কে ২০হাজার টাকা, শ্রীপুর ডিবি রোডের মোল্লা ইলেকট্রনিক্সের রুহুল আমীন মোল্লাকে ২ হাজার টাকা, জৈনাবাজার এলাকার মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা ও জৈনা বাজারের কলেজ রোড এলাকার মেসার্স সাদী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা। অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম তাছাড়াও শ্রীপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে ৫ মামলায় ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah