সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 310 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে র্যাবের অভিযানে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ ২৮ জানুয়ারি বুধবার র্যাব–৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শিমরাইলকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করা হয়। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেলগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ আইনগত প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah