শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার: ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক কারবারি আটক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   83 বার পঠিত

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার: ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি অ্যাম্বুলেন্সসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় ফারুক আহমেদ খান স্টোর অ্যান্ড রাইস এজেন্সির সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করে।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজতে থাকা অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দতালিকা প্রস্তুতপূর্বক মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর জেলার রংপুর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া