শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

আখাউড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।

দু’টি পর্বে অনুষ্ঠানটি দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম।

আখাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সল উদ্দিন, আখাউড়া থানার সাব আখাউড়া থানার ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন ।

অনুষ্ঠানে জুলাই-আগষ্ট আন্দোলনে আহত আখাউড়ার শিমুলের বাবা সাইদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জাবির ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আখাউড়ার আহত ৫ জনের সুস্থতা কামনা করা হয়। বক্তারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদেরকে স্মরণ করেন।

উপস্থিত ছিলেন আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতনিধি মোঃ রোবায়েদ, আসিফ নেওয়াজ, আমান উল্লাহ সামির, ফারহান সাকিব, তাহসিন তৌহা, সাইফুল ইসলাম অন্তর, সৈকত চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(581 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া