শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে

আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিতও বিজিপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পৌর শহরের সড়ক বাজার ষ্টেশন রোডে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি, মোঃ লিটন মিয়া, মোঃ সামসুল আলম, বোরহান উদ্দিন রেজা, গোলাম সামদানি শিবলী প্রমুখ। বক্তারা মহানবী (সা:) নিয়ে কটুক্তির নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ভারত সরকারকে নিন্দা জানানোর আহবান জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া