শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে

আখাউড়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

আখাউড়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত ছাত্রছাত্রীদের স্মরণে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস্ অঞ্চলের অধীনস্থ অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে আজ ২২ জুলাই মঙ্গলবার বিকালে আখাউড়া রেলওয়ে কুমারপাড়া কলোনীস্থ গ্রুপ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নিহততের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গ্রুপের সহ- সভাপতি কাজী হান্নান খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রাকিব উদ্দিন খান খাদেম। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের সুপারিনটেনডেন্ট মোঃ নূরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালন করেন গ্রুপের সহ-সভাপতি এস.কে খাদেম সেলিম।

আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া পাঠ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবার যেন ধৈর্য্য ধারন করতে পারেন আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করা হয়।

দোয়া পাঠ করেন রেলওয়ে স্কুল মসজিদের ইমাম মাওঃ অলিউর রহমান এসময় আরও উপস্থিত ছিলেন গ্রæপের সম্পাদক মোহাম্মদ হালিম, স্কাউট ইউনিট লিডার আবির দাস আয়ুস।

অনুষ্ঠানে অর্ধশত গ্রুপের স্কাউট, গার্লস ইন স্কাউট, কাব, গার্লস ইন কাব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৪ সালে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠিত হয়। উডব্যাজার মোস্তাক আহমেদ খাদেম টিটু গ্রুপটি প্রতিষ্ঠা করেন এবং গ্রুপ পরিচালনায় সার্বিক সহযোগিতা করে আসছেন।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(581 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া