রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় স্কাউটের দিক্ষা গ্রহণ ও বার্ষিক তাবুবাস

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   192 বার পঠিত

আখাউড়ায় স্কাউটের দিক্ষা গ্রহণ ও বার্ষিক তাবুবাস

বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আখাউড়া রেলওয়ে অধীনস্থ অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ও রোভারদের দিক্ষা গ্রহণ এবং বার্ষিক তাবুবাস অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই শনিবার সকালে দিক্ষা গ্রহণের মধ্য দিয়ে দুইদিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। এর আগে গতকাল শুক্রবার সকালে রেলওয়ে স্কুল মাঠে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে হাইকিং, বিষয় ভিত্তিক স্কাউটিং কার্যক্রম শেখানো হয়। অনুষ্ঠানে অর্ধশত কাব, স্কাউটস, গার্লস স্কাউট্স ও রোভার অংশগ্রহণ করে। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রাকিব খান খাদেমের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে জংশনের এসএসএই/ওয়ে মো. ফিরোজ গুলদার।

অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি এস কে খাদেম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেলওয়ে স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিম, আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মোঃ নুরুন্নবী, আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস্ এর সম্পাদক সম্রাট খাদেম, অগ্নিবীণা স্কাউটের সহ সভাপতি কাজী হান্নান খাদেম, অগ্নিবীণা স্কাউটের সম্পাদক মোহাম্মদ হালিম প্রমুখ।

বক্তারা বলেন, যারা স্কাউটিং করে তারা মিথ্যা কথা বলে না, খারাপ কাজ করতে পারে না। স্কাউটিং সুন্দর জীবন গঠনে অবদান রাখে। শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক কাজ শেখায় স্কাউটিং।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও নাটিকা উপস্থাপন করেন গ্রুপের সদস্যরা। উপস্থিত অতিথিসহ সকলেই স্কাউটারদের পরিবেশনা উপভোগ করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের প্রশংসা করেন। সকলের সক্রিয় অংশগ্রহণে আনন্দ উচ্ছ্বাসে শেষ হয় দিক্ষা গ্রহণ ও বার্ষিক তাবুবাস অনুষ্ঠান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসকে খাদেম সেলিম, মো. রাসেল চৌধুরী, মোহাম্মদ হালিম, আবির দাস আয়ুষ, রাব্বি চৌধুরী, সূর্য খাদেম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(543 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া