নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 133 বার পঠিত
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় সুকুমার বড়ুয়া ও প্রণব কান্তি বড়ুয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে গ্রেফতারের পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য। তারা সম্পর্কে শ্বশুর-জামাতা।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম জানান, তাদের দুইজনের নামে একাধিক মামলা রয়েছে। তারা আখাউড়া ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় গ্রেফতার হয়েছে। পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah