রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আতশবাজিসহ তিনজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত

আতশবাজিসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউটে বিপুল পরিমাণ আতশবাজিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে প্রায় চার লাখ ২৫ হাজার টাকার আতশবাজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হৃদয় খান (২৬), মো. আল-আমীন (৪০) ও মনির হোসেন (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। সিএনজি চালিত অটোরিকশায় করে তারা এসব আতশবাজি পাচার করছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়।

এদিকে, ডিবি পুলিশের পৃথক অভিযানে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রাম থেকে লিটন মিয়া (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে। লিটন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। অপরদিকে আখাউড়া থানা পুলিশ রবিবার গভীর রাতে মনিয়ন্দের শিবনগর এলাকা থেকৈ ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ বোতল ইস্কফ উদ্ধার করেছে। এসময় আশিক মিয়া (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

Posted ২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া