সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 131 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এমদাদুল হক মিলন রিপন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মো. জাহের মিয়ার ছেলে।
আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার এমদাদুল হক মিলন রিপন একজন আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১২টি ডাকাতি মামলা রয়েছে।
Posted ২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah