সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 230 বার পঠিত
আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিষ্কার-অপরিচ্ছন্নতার কারণে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও সুধা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান সেম্পল বিক্রয়ের জন্য আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah