সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

আশুগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২০ অক্টোবর সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- রহমত আলী (৩৮) ও মো. রাসেল (২১)। তাদের বাড়ি সিলেট জেলার কোম্পনীগঞ্জে।

আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে পুলিশ৷ এসময় পিকআপ ভ্যানটিতে কৌশলে লুকিয়ে রাখা ১৪০ বোতল ফেনসিডিল জব্দ কর হয়। এ ঘটনায় ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

Posted ১:০৪ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া