রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

আশুগঞ্জে ৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’র (এসইডিপি) আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ ২৮ জুলাই সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের আলম শাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী, চরচারতলা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা, সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান এবং কৃতি শিক্ষার্থী তাহসিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ১৮ জন ছাত্রী ও ১৮ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া