রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইভটিজিংয়ের দায়ে অটোরিক্সা চালকের কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

ইভটিজিংয়ের দায়ে অটোরিক্সা চালকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ইভটিজিংয়ের ঘটনায় এক অটোরিক্সা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ আগস্ট শনিবার সকাল ৯টার দিকে কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মো. ইব্রাহীম (২২) নামের এক বখাটে যুবকের হাতে ইভটিজিংয়ের শিকার হয়। অভিযুক্ত যুবক অটোরিক্সা চালানো অবস্থায় ছাত্রীটির সঙ্গে অশালীন কথাবার্তা বলতে থাকে এবং এক পর্যায়ে গাড়ি চালানোর সময় পেছনে ফিরে শরীর স্পর্শ করার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী বাধা দিলে তার জামা ছিঁড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। আসামিকে জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ কাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশ ও স্থানীয় জনগণ।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া