সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর হামলা, তিনজন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   117 বার পঠিত

শ্রীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর হামলা, তিনজন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজনকে আটক করে। ২৮ জানুয়ারি বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদ ও মো. শহিদুল ইসলাম। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি টেংরা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪৫)-কে গ্রেপ্তারের উদ্দেশ্যে দুপুরে শ্রীপুর থানার একটি পুলিশ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির স্বজন ও তার নিয়োজিত লোকজন পুলিশের কাজে বাধা দেন এবং হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হামলায় জড়িত থাকার অভিযোগে তার মেয়ে মোসা. তিশা, স্ত্রী মোসা. ফাতেমা ও পুত্রবধূ খাদিজাকে আটক করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদ বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আসামিসহ হামলাকারীদের আটক করা হয়।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিকে ধরতে গেলে পুলিশ সদস্যরা বাধার সম্মুখীন হন। এ সময় তাদের ওপর হামলা করা হয়। এতে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Facebook Comments Box

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া