মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ১৯ মামলার আসামি জুয়েল গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   135 বার পঠিত

কসবায় ১৯ মামলার আসামি জুয়েল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আলোচিত ১৯ মামলার আসামি ছাত্রদল নেতা বাদশা জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়ক থেকে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে একই দিন তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বাদশা জুয়েল উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল বাশার মিয়ার ছেলে এবং কায়েমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল ওরফে বাদশা জুয়েলের বিরুদ্ধে গাজীপুর, বরিশাল, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ নানা অপরাধে প্রায় ১৯টি মামলা রয়েছে।

চলতি বছরের ২৩ জানুয়ারি অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা দায়ের হয় (এফআইআর নং-২১)। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, আলোচিত আসামি বাদশা জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া