রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর সত্যতা, হাসপাতাল বন্ধের ঘোষণা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   240 বার পঠিত

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর সত্যতা, হাসপাতাল বন্ধের ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরে ভুল চিকিৎসায় খাদিজা বেগম নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় রুমাইছা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।

জানা যায়, খাদিজা বেগমের মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে জেলা সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালান।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর রক্তের গ্রুপের সঙ্গে মিল না থাকা সত্ত্বেও ভিন্ন গ্রুপের রক্ত প্রয়োগের বিষয়টি স্বীকার করে নেয়। এ ছাড়া হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকায় আগামী বৃহস্পতিবার থেকে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

উল্লেখ্য, সোমবার প্রসবজনিত কারণে খাদিজা বেগমকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় হাসপাতালের কর্মীরা ভুলবশত এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে সরবরাহ করে দেন বলে অভিযোগ ওঠে। এতে খাদিজার অবস্থার অবনতি হলে দ্রুত অন্য হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, রুমাইছা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা পরিচালনার কোনো বৈধ কাগজপত্র নেই। তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে হাসপাতালটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া