জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর (টেকপাড়া) এলাকার আলী নেওয়াজের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী একই উপজেলার ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন জানান, গােপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি আরিফুল ইসলাম ও তার সহযোগী আরিফ শেখকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজত পাঠানো হয়েছে।
Posted ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah