সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুঁটিতে বেঁধে যুবককে গণপিটুনি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত

খুঁটিতে বেঁধে যুবককে গণপিটুনি

টঙ্গী ফ্লাইওভারের নিচে মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে সুমন (৩০) নামে এক যুবককে খুঁটির সাথে বেঁধে গণপিটুনি দিয়েছে জনতা। আজ ২ জানুয়ারি শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের টঙ্গী স্টেশন রোডের মোড়ে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতা সুমন নামে এক ব্যক্তিকে আটক করে। এরপর মহাসড়কে খুঁটির সাথে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেনি। পরে পুলিশ একটি ভ্যানে রাজধানীর উত্তরায় বাংলাদেশ মেডিক্যালে পাঠিয়ে দেয়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সুমন ফ্লাইওভারের নিচে থেকে ভিক্ষা করতো। ছিনতাই করতো কি না জানা যায়নি। জনতার গণপিটুনি থেকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে সে শুধু নাম সুমন বলতে পেরেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে একটি ভ্যানে করে উত্তরায় বাংলাদেশ মেডিক্যালের দিকে পাঠিয়েছি।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া