জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে দাড়িয়েছে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। ১২ আগস্ট মঙ্গলবার বিকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের ওই শিশুর বাড়িতে যান তিনি এবং সব সময় শিশুটির পাশে থাকার আশ্বাস দেন। এসময় কিছু নগদ অর্থ সহায়তাও প্রদান করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি জঘন্য কাজ, এ মামলার আসামি ধরতেই হবে, আইনশৃঙ্খলা বাহীনিকে আসামি ধরতে হবে। না ধরলে আমাদের যা করতে হবে তাই করবো, প্রয়োজনে তার প্রেক্ষাপট সৃষ্টি করবো। আমরা নিজেরা ধরবো। এ বিষয়ে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত কঠোর। আপনারা জানেন, আমাদের নেতা আগামীদিনের রাস্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শিশু ও নারী নির্যাতনের জন্য কেন্দ্রীয় ভাবে একটি নির্যাতন প্রতিরোধ সেল করে দিয়েছেন। গাজীপুরে ও আইনজীবীর মাধ্যমে তাদের সহায়তা দেয়া হয়। এজন্য আমরা যখনই এ ধরনের ঘটনা শুনি নেতার নির্দেশে আমরা তাদের কাছে ছুটে যাই।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু আরো বলেন, নির্যাতিতা শিশু ও তার পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমাদের কেউ যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। কোন অবস্থাতেই ধর্ষণকারী এ সমাজে বসবাস করতে দিবো না। এ জন্য আমাদের বার্তা হলো সন্ত্রাসী, ধর্ষণকারী, মাদক কারবারি, মাদকসেবী তাদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এসময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে শ্রীপুরকে মাদকমুক্ত, সন্ত্রাস ও অপকর্মমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
এসময় উপজেলা আহবায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান ও মোছলেম উদ্দিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিশুকে কোমল পানীয়ের সাথে নেশাদ্রব্য পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে পরবর্তীতে বারবার ধর্ষণ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরে শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ১০ আগস্ট রবিবার শ্রীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
Posted ৫:২০ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah