জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 228 বার পঠিত
গাজীপুরে অবৈধ ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। এ সময় দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভবন মালিকদের সতর্ক করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসান। এ সময় তার সঙ্গে গাউকের অথোরাইজড অফিসার জান্নাতুল নাইমা, পরিদর্শক মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে জয়দেবপুরের ভুরুলিয়া এলাকায় অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মিত ভবন চিহ্নিত করা হয়। এ সময় দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসান বলেন, অনুমোদন না থাকা এবং নকশা বহির্ভূত নির্মাণের কারণে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ভবন মালিকদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah