সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   205 বার পঠিত

গাজীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুইজন ব্যাংক কর্মকর্তা থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ ২৫ জানুয়ারি রবিবার বিকেল সোয়া চারটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা ব্যাংক কর্মকর্তাদের মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তারা ভোগড়া বাইপাস শাখা থেকে টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথে দুই-তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা কর্মকর্তাদের মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওসি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও লুণ্ঠিত অর্থ উদ্ধার করতে বিশেষ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া