জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 173 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপ্লব সাধুুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ ২০ আগস্ট বুধবার রাত ৩ টার দিকে কাওরাইদ বাজারের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। বিপ্লব সাধুু (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে। রাতেই যৌথ বাহিনী তাকে শ্রীপুর থানায় সোপর্দ করেছে।
আটকের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, বুধবার রাতে যৌথ বাহিনী বিপ্লব সাধুুর উপজেলার কাওরাইদের নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ঘরের সিলিংয়ের উপর থেকে তিনটি বান্ডিলে পলিথিনে এবং স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। যৌথ বাহিনী তার ঘর তল্লাশী করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। বিপ্লব সাধুু দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
Posted ১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah