রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৬

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

গাজীপুরে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৬

সংগৃহীত ছবি

গাজীপুরের গাছা কমলেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৩ আগস্ট বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের হেফাজত থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন – নরসিংদীর শামীম (৩৫), একই জেলার মো. মোশরাফ (৪২), শরিয়তপুরের জাহিদুল ইসলাম মানিক (২০), রংপুরের মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), ঢাকার আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) ও শাহদাত হোসেন শীতল (১৯)।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান। তিনি বলেন, গত ১০ আগস্ট রাত সোয়া ৩টায় গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া সরণি স্কুল রোডে একটি বাড়িতে ১১-১২ জন ডাকাত হানা দেয়। এ সময় তারা নগদ দুই লাখ টাকা, চারটি হাতঘড়ি, ছয়টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা শুরু করে।

পরে তথ্যপ্রযুক্তি ও ব্যাপক অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত দুই ডাকাতকে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার দক্ষিণখান এলাকা থেকে অপর ৪ জনকে আটক করা হয়। এ সময় ডাকাতদের হেফাজত থেকে এক লাখ ৫৫ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

Facebook Comments Box

Posted ১:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া