রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   228 বার পঠিত

গাজীপুরে নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ক্লিনিক কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরাতন ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয় সরওয়ার লিমা।

অভিযানকালে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ভঙ্গের অভিযোগে উক্ত ক্লিনিকের বিরুদ্ধে ১টি মামলায় কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালের পরিচালক বন্যা আক্তারকে (৩২) ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি, পাশাপাশি এটি অপরীক্ষিত এবং প্রয়োজনীয় জনবলও ছিলনা। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া