জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 133 বার পঠিত
গাজীপুরের টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দেয়ালসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ১৭ আগস্ট রবিবার সন্ধ্যায় পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে পথচারীরা টঙ্গী পূর্ব থানার ওই বিদ্যালয়ের দেয়ালসংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও আলাদা একটি পলিতে মোড়ানো ১৫ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কে বা কারা ব্যাগ, গুলিসহ পিস্তলটি এখানে রেখে গেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
Posted ৫:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah