সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ দুইজন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ দুইজন আটক

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। ২৯ অক্টোবর বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি. আর্টিলারির নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগরের নাওজোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭)। ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৯:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া