জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 200 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বাক্ প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের মামলায় যুবককে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৯ অক্টোবর রবিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ৯ বছর বয়সি বাক্ প্রতিবন্ধী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুর বাবা পাশের বাজারে সেলুনে কাজ করেন ও মা পোশাক কারখানায় চাকুরি করেন। শুক্রবার সকালে ওই শিশুর বাবা ও মা নিজ নিজ কাজে চলে যায়। স্কুল বন্ধ থাকায় শিশু বাসায় একাই ছিল। চা পানের প্রলোভন দেখিয়ে পাশের কক্ষের ভাড়াটিয়া অভিযুক্ত তাকে ডেকে নিয়ে যায় এবং পরে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বাড়ি ফিরে শিশুর মায়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে শিশুটির চাচা ও বোন ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, ধর্ষণের বিষয়টি জানার সাথে সাথেই থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Posted ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah