সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   181 বার পঠিত

গাজীপুরে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইন ও গাঁজাসহ আব্দুল জব্বার রঞ্জু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ১। ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শত গ্রাম হেরোইন ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল জব্বার রঞ্জু টঙ্গীর কেরানীর টেক বস্তি এলাকার আবুল কাসেম মল্লিকের ছেলে। টঙ্গী এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল জব্বার রঞ্জু ।

র‍্যাব জানায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া