সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১১ মামলার আসামী সন্ত্রাসী শাকিল মোল্লাসহ তিনজন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   198 বার পঠিত

গাজীপুরে ১১ মামলার আসামী সন্ত্রাসী শাকিল মোল্লাসহ তিনজন আটক

গাজীপুরের কালীগঞ্জে খুন, চাঁদাবাজ, মাদক সম্রাট ও অপহরণের ১১ মামলার আসামী সন্ত্রাসী শাকিল মোল্লাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

আজ শনিবার বিকেলে থানার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে জনৈক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে কল করে কালীগঞ্জ থানাকে জানায় যে, উপজেলার কলাপাটুয়া গ্রামের সন্ত্রাসী শাকিল মোল্লা তার পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতরে জামালপুরের কাপাইস গ্রামের বাছির উদ্দিন ব্যাপারীর পুত্র রাসেল ব্যাপারীকে (৩৮) আটক করে পৌনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবিতে মারপিট করছে।

খবর পেয়ে রাত ১টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা শামীম, এসআই (নিঃ) মোঃ রাসেল, এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ, এএসআই (নিঃ) মোঃ ইনছান আলী, এএসআই (নিঃ) জামিল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ কলাপাটুয়া গ্রামে শাকিল মোল্লার বাগানের মধ্যে পরিত্যাক্ত মুরগীর খামারে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ভিকটিম রাসেল ব্যাপারীকে উদ্ধার এবং আঃ করিম মোল্লার পুত্র সন্ত্রাসী শাকিল মোল্লা (৩৫), রাতকানা গ্রামের নূর চাঁন আকন্দের পুত্র গোলজার হোসেন (৩৬), বড়গাঁও গ্রামের বাবুল মোড়লের পুত্র নাইম (২৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভিকটিম রাসেল বাদী হয়ে ১৩ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ১১) দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, সন্ত্রাসী শাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য ধারায় পাঁচটি মামলাসহ মোট ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আজ ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া