সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাগুলির ঘটনায় পাঁচজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

গোলাগুলির ঘটনায় পাঁচজন গ্রেফতার

নবীনগর সদরে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ আলম এ তথ্য জানান।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে রাব্বি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সালিশের সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারেও পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, দুই মাস আগে নবীনগর সদরে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় বাড়ির সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া