রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে স্ত্রী সন্তানকে আটকে রেখে বাহিরে কুপিয়ে যুবককে খুন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   177 বার পঠিত

ঘরে স্ত্রী সন্তানকে আটকে রেখে বাহিরে কুপিয়ে যুবককে খুন

নাসিরনগরে ঘরের দরজায় শিকল দিয়ে পরিবারের সদস্যদের আটকে রেখে ঘরের পাশেই রাতের আঁধারে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে এক চা দোকানদার যুবককে।
ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে। বড়হাটি এলাকায় জনৈক শফিক মিয়ার ছেলে রহমান মিয়া (২৮) চা দোকানদারী করেন গ্রামের সামনে রাস্তার পাশের ঈদগাহ সংলগ্ন সড়ক বাজারে। একটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত প্রায় ৯ টার দিকে দোকান বন্ধ করে রহমান মিয়া বাড়ি ফিরে গভীর রাত পযন্ত একটি পারিবারিক মিটিং শেষ করে গোষ্টির লোকদের এগিয়ে দিয়ে এসে স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে বাইরে গেলে বাহির থেকে তার ঘরের শিকল আটকে দেয় দুর্বৃত্তরা। নিজ ঘরের পাশে রাস্তায় রহমানকে এলোপাতারি কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে চলে যায় দুস্কৃতিকারীরা। স্ত্রীর ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাত প্রায় ২.০০ সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখনো মামলা হয়নি তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৩:০৯ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া