সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেওয়ার দায়ে ২ পুলিশ সাময়িক বরখাস্ত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   199 বার পঠিত

ঘুষ নেওয়ার দায়ে ২ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রতিকী ছবি

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার রাতে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন, নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি এক পিকাআপ ভ্যান আটক করে টহলরত দুই পুলিশ সদস্য আহসান জাহিদ ও আবু কাউসার। পরে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে গাঁজাভর্তি পিকআপ ভ্যানটি ছেড়ে দেয় তারা। পরে ঘটনা জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় এসআই জাহিদ ও কনস্টেবল কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া