ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে পিস্তলসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ ২১ আগস্ট বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রের তথ্যর ভিত্তিতে উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন।
আটককৃতরা হলেন- কধুরখীলের রহমান ফকির বাড়ির মো. জাকির হোসেন (৫২), মো. আরমান হোসেন জিসান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)। তাদের কাছ থেকে ২টি দেশিয় পিস্তল, ৩টি ছোরা, ২টি সেলফ ডিফেন্স স্টিক ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান বলেন, আটককৃতরা ইয়াবা ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah