সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় চাউল ও মুদির চার দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ১৩ অক্টোবর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজারে চাউল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মেসার্স হুমায়রা স্টোরকে ১ হাজার ৫০০, মেসার্স আলমগীরকে ২ হাজার, সুমন স্টোরকে ১’হজার ৫’শত ও শিকদার এন্টারপ্রাইজকে ৫’হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ৩:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah