রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চোলাই মদসহ চারজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

চোলাই মদসহ চারজন গ্রেফতার

যৌথবাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জন গ্রেফতার হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদেরকে আজ ৮ আগস্ট শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে ইব্রাহিম আখাউড়া পৌর এলাকার বড় বাজারের বাসিন্দা। বাকিরা সুইপার কলোনীতেই বসবাস করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কলোনীতে চোলাই মদ তৈরির খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মিলে অভিযান চালানো হয়। এ সময় মদসহ চারজনকে আটক করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া