সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 204 বার পঠিত
পরিবেশ ও কৃষি জমি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গোপীনাথপুর ইউনিয়নের চন্ডীদার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ ১০ জানুয়ারি শনিবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সরেজমিনে গিয়ে অবৈধভাবে জলাশয় ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় জলাশয় ভরাটের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তি নূর মোহাম্মদকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
তিনি বলেন, কৃষি জমি, পরিবেশ ও পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে নিয়মিত তদারকির দাবি জানান।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah