সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগান উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করেছে র‍্যাব। ২ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব এর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করা হয়। উদ্ধার করা পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া