জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 188 বার পঠিত
গাজীপুর যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ ১১ জানুয়ারি রবিবার ভোর ৪টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মো. রতন (৩৩) মরকুন পশ্চিম পাড়ার মিরার বাড়ির ভাড়াটিয়া। তিনি লালমনিরহাট জেলার সদর থানার থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে MI911 AI U.S ARMY শব্দটি লেখা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সফলভাবে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah