রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস নদী ও বাইশমৌজা বাজার থেকে ১৪৮০টি অবৈধ রিং জাল উদ্ধার : জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   303 বার পঠিত

তিতাস নদী ও বাইশমৌজা বাজার থেকে ১৪৮০টি অবৈধ রিং জাল উদ্ধার : জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১ হাজার ৪৮০ টি অবৈধ রিং জাল উদ্ধার ও ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তিতাস নদী ও বাইশমৌজা বাজারে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা জানান।

তিনি জানান, বেশ কিছু দিন ধরে উপজেলার তিতাস নদীতে অবৈধ রিং জাল দিয়ে জেলেরা মাছ ধরছে ও বাজারে রিং জাল বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার তিতাস নদী অভিযান পরিচালনা করে রিং জাল দিয়ে মাছ ধরার সময় ২ জন জেলেকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ১৮০ টি রিং জাল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিকেলে উপজেলার বাইশমৌজা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারে ৫ দোকানিকে আটক করা হয় ও তাদের দোকান থেকে ১৩০০ রিং জাল উদ্ধার করা হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষণ আইনে ২ জেলে ও ৫ দোকানিকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার কৃত রিং জাল পরে জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া