রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অ্যাসিড নিক্ষেপ করে অটোরিক্সা চালককে নির্যাতন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   192 বার পঠিত

নবীনগরে অ্যাসিড নিক্ষেপ করে অটোরিক্সা চালককে নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মাত্র ৭০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে আবির মিয়া (২৬) নামের এক অটোরিক্সা চালকের শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় তাকে নৃশংসভাবে মাথা কামিয়ে হেনস্তাও করা হয়। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত আবিরকে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করেছেন।

ভুক্তভোগী আবির মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরাফাত আলীর ছেলে।

আবির মিয়া জানান, উপজেলার আলিয়াবাদ গ্রামের অটোরিক্সা চালক ওবায়দুল মিয়ার কাছে তার ৭০০ টাকা পাওনা ছিল। টাকা চাইতে গেলে ওবায়দুল তালবাহানা শুরু করেন। পরে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ওবায়দুল আবিরের শরীরে অটোরিক্সার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন। এরপর কয়েকজনকে সাথে নিয়ে আবিরকে ‘চোর’ আখ্যা দিয়ে জোরপূর্বক মাথা কামিয়ে অপমান করে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া