সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   228 বার পঠিত

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোনাউর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে শনিবার মধ্যরাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, কোনাউর গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে চুরির সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
‎
‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে শ্বাসরুদ্ধ ও মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিক মোহাম্মদ আলীসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া