রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   339 বার পঠিত

নবীনগরে বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, পিস্তল ও গুলি জব্দ করেছে পুলিশ। আজ ২১ সেপ্টম্বর রবিবার বিকেলে উপজেলা সদরের আদালত পাড়া এলাকায় বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এসময় একটি ব্যাগে নগদ ১০ লাখ ১৮ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ব্যাগে থাকা টাকাগুলো নকল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পার্লার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় কারা জড়িত এবং কোথা থেকে এসব জাল টাকা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনার পর পর তদন্তে নেমেছে পুলিশ। এসময় সিসি ক্যামেরায় ফুটেজে এক নারীকে টাকাসহ উদ্ধার হওয়া ব্যাগটি নিয়ে রিকশা থেকে নামতে দেখা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, ওই নারীকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। তার মুখে মাস্ক ছিল। তাকে শনাক্তের কাজ চলছে।

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া